নয়াদিল্লি, ১৪ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার আজকের বৈঠকে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ এই ৫ বছরের সময়কালে জাতীয় সুরক্ষা প্রকল্পগুলি অব্যাহত রাখার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন দপ্তরের প্রস্তাব অনুসারে ৫৩,৪২৮ কোটি টাকা এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে। প্রকল্পগুলির নামের পরিবর্তন, প্রকল্পের সুবিধা প্রাপকদের যোগ্যতা নির্ণয় এবং ভিন্নভাবে সক্ষম, প্রবীণ নাগরিক এবং বিধবা মহিলাদের পেনশন সংক্রান্ত প্রকল্পগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তনের প্রস্তাব গৃহীত হয়েছে।
১. যেসব প্রকল্প এবং প্রকল্পের আওতাভুক্ত অন্যান্য প্রকল্পের নাম পরিবর্তন করা হচ্ছে, সেগুলি হল :
ন্যাশনাল সোশ্যাল অ্যাসিসট্যান্স প্রোগ্রামের নাম হবে প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনা।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমের নাম হবে প্রধানমন্ত্রী বৃদ্ধাবস্থা পেনশন যোজনা।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিমের নাম হবে প্রধানমন্ত্রী বিধবা পেনশন যোজনা।
ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিজএবিলিটি পেনশন স্কিমের নাম হবে প্রধানমন্ত্রী দিব্যাঙ্গজন পেনশন যোজনা।
ন্যাশনাল ফ্যামিলি পেনশন স্কিমের নাম হবে প্রধানমন্ত্রী পরিবার লাভ যোজনা।
২. ভিন্নভাবে সক্ষম নাগরিকদের জন্য পেনশনে পরিবর্তন :
বর্তমানে ৭৯ বছর বয়স পর্যন্ত ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা ৩৭৫ টাকা এবং ৮০ বছর ও তদোর্ধ ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের ৬২৫ টাকা পেনশন দেওয়া হয়। এঁদের পেনশনের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে ভিন্নভাবে সক্ষমদের ৮০ শতাংশ প্রতিবন্ধকতার ক্ষেত্রেই পেনশন দেওয়া হয়। আগামীদিনে ৪০ শতাংশ প্রতিবন্ধকতাসম্পন্ন ব্যক্তিদের পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়স সংক্রান্ত সীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রবীণ নাগরিক ও বিধবা এবং পারিবারিক পেনশনের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হচ্ছে না।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩ কোটি ২০ লক্ষ সুবিধাপ্রাপক উপকৃত হবেন। বিভিন্ন পেনশন প্রকল্পের সুবিধা কারা পাবেন সে সংক্রান্ত নীতি নির্দেশিকা আগামী ৩ মাসের মধ্যে প্রকাশ করা হবে।
সংবিধানের ৪১ নম্বর ধারা অনুসারে ১৯৯৫ সালের ১৫ অগাস্ট সামাজিক সুরক্ষা সংক্রান্ত জাতীয় প্রকল্পের সূচনা হয়। দেশের প্রতিটি প্রান্তে সব সুবিধাপ্রাপকদের ১০০ শতাংশ কেন্দ্রীয় সহায়তা প্রদান করায় এর মূল উদ্দেশ্য। ২০১৬ সালে রাইটস অফ পার্সেন্স উইথ ডিজেবিলিটি অ্যাক্ট অনুসারে ভিন্নভাবে সক্ষমদের ৪০ শতাংশ প্রতিবন্ধকতা থাকলেই তাঁরা পেনশন পেতে পারেন।
SC/CB/NS…