পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সংবিধানের ২৪০ নং ধারা অনুযায়ী দমন এবং দিউ দায়রা আদালত (সংশোধনী) নিয়ামক, ২০১৯ এবং দাদরা এবং নগর হাভেলি (দায়রা আদালত এবং বিবিধ সংস্থান) সংশোধনী নিয়ামক, ২০১৯ জারি করার বিষয়টি অনুমোদিত হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে, বিচার বিভাগীয় পরিষেবায় সমতা আসবে। এছাড়া, বিচার প্রার্থীদের বর্তমান আর্থিক এক্তিয়ারের সীমাবদ্ধতার কারণে যে সমস্যা হত তার সমাধান হবে। বর্ধিত আর্থিক এক্তিয়ারের কারনে বিচার প্রক্রিয়ায় গতি আসবে। বিচারের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের বাইরে বিচার প্রার্থীদের যাওয়ার দরকার হবে না।
CG/CB/DM/