Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রীসভার ভারত এবং সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনেডাইন্সের মধ্যে প্রথাগত চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতাপত্রটির অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ ভারত এবং সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনেডাইন্সের মধ্যে প্রথাগত ওষুধের ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে প্রস্তাবিত সমঝোতাপত্রটি অনুমোদন করেছে। এই সমঝোতাপত্র নতুনদিল্লিতে ১১ই সেপ্টেম্বর সাক্ষরিত হয়েছিল।

এই সমঝোতাপত্রর ফলে ভারত ও সেন্ট ভিনসেন্ট এবং দ্য গ্রেনেডাইন্সের মধ্যে প্রথাগত চিকিৎসার অগ্রগতিতে সহযোগিতার সুযোগ গড়ে উঠবে এবং এই বিষয়ে উভয় দেশই লাভবান হবে। এর মাধ্যমে সেন্ট ভিনসেন্ট এবং দ্য গ্রেনেডাইন্সের প্রচলিত চিকিৎসা পদ্ধতির প্রচার করা সম্ভব হবে। ওই দেশে আয়ুষ চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব এই সমঝোতা পত্রের মাধ্যমে বোঝানো সম্ভব হবে। এর ফলে চিকিৎসক এবং বিজ্ঞানীদের মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে। যার মাধ্যমে প্রথাগত চিকিৎসা ব্যবস্থায় নতুন নতুন ঔষধের গবেষণার ক্ষেত্রে একযোগে কাজ করা যাবে।

CG/CB/