Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রীসভার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে চুক্তির প্রস্তাব অনুমোদন


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রীসভা আজ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোহিতার লক্ষ্যে একটি চুক্তির প্রস্তাব অনুমোদন করেছে।

এই চুক্তির ফলে পারস্পরিক স্বার্থ অক্ষুন্ন রেখে উভয় দেশ লাভবান হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিক উন্মোচিত হবে।

এই চুক্তির মাধ্যমে “উন্নত মানের” এবং “সুদুর প্রসারী প্রভাব” সম্পন্ন গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে অংশীদারীত্বের সুযোগ তৈরি হবে। এর ফলে বৈজ্ঞানিক ও কারিগরী বিশেষজ্ঞ সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের বিস্তার ঘটবে।

লক্ষ্যনীয় প্রভাবঃ-

এর ফলে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গড়ে উঠবে, এর মধ্যে রয়েছে-

· দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত তথ্য ও বিশেষজ্ঞ আদানপ্রদান

· সম্মেলন ও বৈঠকের আয়োজন করা.

· বিজ্ঞানী ও প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রশিক্ষণ

· সহযোগিতামূলক গবেষণা প্রকল্প রূপায়ণ বিজ্ঞান ও উদ্ভাবন নির্ভর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তোলা

· উন্নত গবেষণার সুযোগ ব্যবহার করা

CG/CB/