পিএমইন্ডিয়া
শিক্ষাক্ষেত্রে বড়সড় সংস্কারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হল ‘দ্য সেন্ট্রাল এডুকেশনাল ইনস্টিটিউশন্স (রিজার্ভেশন ইন টিচার্স ক্যাডার) বিল,২০১৯’। এর ফলে,তপশিলি জাতি,তপশিলি উপজাতি,সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর বহুদিনের দাবি পূরণ করা সম্ভব হবে। মান্যতা পাবে সংবিধানে দেওয়া তাঁদের জন্য অধিকার। নিশ্চিত হবে,অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ১০ শতাংশ সংরক্ষণ।
শিক্ষক ক্যাডারে সরাসরি অন্তর্ভুক্তিতে তপশিলি জাতি,তপশিলি উপজাতি,সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর পূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তপশিলি জাতি,তপশিলি উপজাতি,সামাজিক এবং শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর যোগ্য প্রার্থীদের নেওয়ার ফলে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষার মানও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে একটি ইউনিট হিসেবে বিবেচনা করা হবে। এখন থেকে বিভাগ বা বিষয়কে ইউনিট হিসেবে বিবেচনা করা হবে না। বিভাগ নয়,বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেই ইউনিট হিসেবে বিবেচনা করে শিক্ষক ক্যাডারে সরাসরি কর্মসংস্থানের সংরক্ষণ করা যাবে।
CG/AP/DM/…