পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০১৫ কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর ৪৬তম প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাহিনীর কর্মীদের সাহসিকতাকে অভিবাদন জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, শিল্প নিরাপত্তা বাহিনীর কর্মীরা যে সাহসিকতা ও কর্তব্যপরায়ণতার সঙ্গে বহু বছর ধরে দেশ সেবা করে চলেছেন, তার জন্য তিনি এই বাহিনীর প্রতিষ্ঠাদিবসে এই সংস্থার কর্মীদের অভিবাদন জানালেন। তিনি আরো জানান, ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশের অগ্রগতিতে শিল্প নিরাপত্তা বাহিনীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।