পিএমইন্ডিয়া
সরকারি প্রশাসন ও পরিচালন ব্যবস্থায় পরিবর্তন তথা রূপান্তরের যে আহ্বান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সচিবদের কাছে জানিয়েছিলেন, তাতে সাড়া দিয়ে সচিবদের দুটি দল এ সম্পর্কিত কিছু চিন্তাভাবনা গতকাল প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রশাসনিক পরিবর্তন সম্পর্কে যে প্রস্তাবগুলি তাঁরা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন, তার মধ্যে রয়েছে – অন্তর্ভুক্তি ও সমতা রক্ষার মাধ্যমে বিকাশে গতিবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত কৌশলসূত্র।
কেন্দ্রীয় সচিবদের মোট ৮টি গোষ্ঠীর কাছ থেকে যে সমস্ত নতুন চিন্তাভাবনা ও প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী তাঁদের কাজের বিশেষ প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, সমগ্র প্রক্রিয়াটির মধ্য রয়েছে, একজোট হয়ে কাজ করার মানসিকতা এবং জাতির কল্যাণে নতুন নতুন চিন্তাভাবনার প্রতিশ্রুতি। সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে যে ১০ হাজার ঘন্টা তাঁরা পরিশ্রম করেছেন, সেজন্য প্রধানমন্ত্রী তাঁদের অকুন্ঠ ধন্যবাদ জানান। কেন্দ্রীয় সরকারের সকল মন্ত্রক ও দপ্তরের সচিবরা ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারকালে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী সুষমা স্বরাজ এবং শ্রী মনোহর পাররিকর। প্রস্তাবগুলি ব্যাখ্যা করার সময় এবং তারপরে প্রধানমন্ত্রী সহ অন্যান্য দুই কেন্দ্রীয় মন্ত্রীও বিভিন্ন বিষয়ে প্রশ্নের মাধ্যমে তাঁদের মতামত ও প্রস্তাব পেশ করেন।
PG/SKD/SB