পিএমইন্ডিয়া
এবছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আরও এক কিস্তি মহার্ঘ ভাতা বৃদ্ধিরপ্রস্তাব আজ অনুমোদিত হল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিতকেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। ভাতা বৃদ্ধির হার হবে ১ শতাংশ। কেন্দ্রীয় সরকারিপেনশনাররাও জুলাই মাস থেকে অতিরিক্ত ১ শতাংশ হারে মহার্ঘ ত্রাণ (ডিআর) পাবেনমন্ত্রিসভার এই অনুমোদনদানের ফলে।
কেন্দ্রীয়সরকারি কর্মী ও পেনশনভোগীরা বর্তমানে যথাক্রমে তাঁদের মূল বেতন ও পেনশনের ৪ শতাংশমহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ হিসেবে পেয়ে থাকেন।
অতিরিক্ত১ শতাংশ হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ বৃদ্ধি পাওয়ার ফলে ২০১৭-১৮ অর্থবর্ষেরজুলাই থেকে ফেব্রুয়ারি – এই আট মাসে সরকারের ব্যয় হবে ২,০৪৫ কোটি ৫০ লক্ষ টাকা।মন্ত্রিসভার এই সিদ্ধান্ত গ্রহণের ফলে উপকৃত হবেন ৪৯ লক্ষ ২৬ হাজার কেন্দ্রীয়সরকারি কর্মী এবং ৬১ লক্ষ ১৭ হাজার কেন্দ্রীয় সরকারি পেনশনার।
PG/SKD/DM/