পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয়মন্ত্রিসভা বুধবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার (ডি.এ.) এবংপেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণের (ডি.আর.) অতিরিক্ত কিস্তি বরাদ্দের অনুমোদনদিয়েছে| দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ০১ জানুয়ারি ২০১৮ থেকে কার্যকর হওয়া এই বরাদ্দবর্তমানের ৫% বেসিক পে/পেনশনের ওপর ২% বৃদ্ধি হিসেবে কার্যকর হবে|
কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮.৪১ লক্ষ কর্মচারী এবং ৬১.১৭ লক্ষপেনশনার এর ফলে উপকৃত হবেন|
এর ফলে কোষাগারে যে সম্মিলিত প্রভাব পড়বে, তাতে দেখা যাচ্ছেডি.এ. এবং ডি.আর.-এর জন্য প্রতি বছর ৬০৭৭.৭২ কোটি টাকা বাড়তি লাগবে এবং অর্থবর্ষ২০১৮-১৯ এর জন্য (জানুয়ারি ২০১৮ থেকে ফেব্রুয়ারি ২০১৯ এই ১৪ মাসের জন্য) এক্ষেত্রেব্যয় হবে ৭০৯০.৬৮ কোটি টাকা|
সপ্তমবেতন কমিশনের প্রস্তাবের ওপর ভিত্তি করে যে ফর্মুলা গৃহীত হয়েছে, সে অনুযায়ীই এইবৃদ্ধি|
A.D.