পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ১১ মার্চ, ২০২৬
কেরলমের রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকরজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী সুরেশ গোপীজি, জর্জ কুরিয়েনজি, সাংসদ এবং বিধায়কগণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরজি, ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ!
আমি যখনই কোচিতে আসি তখনি অদ্ভুত এক অনুভূতি আমার মধ্যে সঞ্চারিত হয়। আজ এই প্রাণবন্ত উপকূলীয় শহরে কেরলমের উন্নয়নে আরও গতি সঞ্চার করার আমি সুযোগ পেয়েছি। কিছু আগে কেরলমের উন্নয়নের সঙ্গে যুক্ত প্রায় ১১ হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল। আমি কেরলমের জনসাধারণকে এই প্রকল্পগুলির জন্য অনেক অনেক অভিনন্দন জানাই।
এন্ডে সুহুর্তগড়ে,
আত্মনির্ভর ভারত গড়ে তুলতে মেক ইন ইন্ডিয়ার জন্য পেট্রোলিয়াম ক্ষেত্রের বিকাশ অত্যন্ত প্রয়োজনীয়। আজ কোচি শোধনাগারে পলি-প্রোপিলিন ইউনিটের শিলান্যাস করার অন্যতম কারণ এটি। এই ইউনিটটি থেকে প্রতি বছর প্রায় ৪ লক্ষ টন পলি-প্রোপিলিন উৎপাদিত হবে। আগামীদিনে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত পণ্যসামগ্রী প্যাকেজিং, বস্ত্রশিল্প, গাড়ি শিল্প চিকিৎসার কাজে ব্যবহৃত সরঞ্জাম – এই ধরনের অনেক শিল্প উপকৃত হবে।
এন্ডে সুহুর্তগড়ে,
ভারত বর্তমানে ম্যানুফ্যাকচারিং শিল্পের বড় একটি হাব হতে চলেছে। কৃত্রিম মেধা এবং সেমি-কন্ডাক্টর ক্ষেত্রে দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটি কাজের জন্য আরও বেশি জ্বালানির প্রয়োজন, আরও বেশি পরিবেশ-বান্ধব স্বচ্ছ জ্বালানির আবশ্যকতা আছে। ভারত সৌরশক্তির ক্ষেত্রে পৃথিবীর প্রথমসারির দেশগুলিতে স্থান করে নিয়েছে। কেরলমে সৌরশক্তি আরও বেশি করে উৎপাদিত হোক, সেই প্রয়াস আমরা অব্যাহত রাখব। এই প্রেক্ষিতে আজ ওয়েস্ট কল্লড়াতে ৫০ মেগাওয়াট উৎপাদনক্ষম ভাসমান সৌর প্রকল্পের শিলান্যাস করা হল। কেরলমে প্রচুর জলাশয় রয়েছে। তাই, ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে এই রাজ্যের সম্ভাবনা অপার।
এন্ডে সুহুর্তগড়ে,
আজ সারা বিশ্বজুড়ে আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ভারতের উদ্যোগের যথেষ্ট প্রশংসা করা হয়। এ বছর কেন্দ্রীয় সরকারের বাজেটে পরিকাঠামোর জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, তা এক রেকর্ড। পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগের প্রচুর সুফল কেরলমও পাচ্ছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় শোরানুর জংশন, কুট্টিপুরম এবং চঙ্গনাসোরি রেল স্টেশন আধুনিকভাবে পুনর্নিমিত হয়েছে। এর পাশাপাশি, শোরানুর-নীলাম্বুর রেল শাখার মতো বড় একটি শাখার বৈদ্যুতিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আজ পালাক্কড়-পোল্লাচ্চী ট্রেন পরিষেবারও সূচনা করা হয়েছে। এর ফলে, কেরলম ও তামিলনাড়ু – দুটি রাজ্যের জনগণেরই অনেক সুবিধা হবে।
এন্ডে সুহুর্তগড়ে,
আজ কেরলমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পেরও সূচনা হয়েছে। ছয় লেনের রাস্তা তৈরির ফলে অলীক্কল বন্দরের সঙ্গে যোগাযোগের মানোন্নয়ন হয়েছে। ছয় লেনের কোঝিকোড় বাইপাসে যানজটের সমস্যা কম হবে। এর ফলে যাতায়াতের সময়ও অনেক বাঁচবে। প্রতিটি প্রকল্পের ফলে কেরলমের কৃষকরা উপকৃত হবেন, পর্যটন সহ অন্যান্য শিল্পগুলিও এর সুফল পাবে।
এন্ডে সুহুর্তগড়ে,
পরিকাঠামোর জন্য বিনিয়োগ হওয়া প্রতিটি পয়সা নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি করে। এই প্রকল্পগুলি কেরলমের হাজার হাজার তরুণ-তরুণীর নতুন নতুন আয়ের পথ খুলে দেবে। প্রত্যেকটি প্রকল্প বিকশিত কেরলম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের যে সঙ্কল্প তা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে – সে বিষয়ে আমি নিশ্চিত।
আরও একবার আপনাদের সকলকে অনেক অনেক শুভকামনা জানাই।
ধন্যবাদ!
SC/CB/DM…
Speaking at the launch of development works in Ernakulam. These projects will promote industrial growth, boost tourism and enhance ease of living for the people of Keralam. https://t.co/R6i5F0ItEn
— Narendra Modi (@narendramodi) March 11, 2026
आत्मनिर्भर भारत बनाने के लिए, मेक इन इंडिया के लिए पेट्रोलियम सेक्टर का विस्तार बहुत आवश्यक है।
— PMO India (@PMOIndia) March 11, 2026
आज कोच्चि रिफाइनरी में पॉली-प्रोपाइलीन यूनिट के शिलान्यास के पीछे भी यही लक्ष्य है: PM @narendramodi
आज दुनिया आधुनिक इंफ्रास्ट्रक्चर पर हो रहे निवेश के लिए भारत की प्रशंसा करती है।
— PMO India (@PMOIndia) March 11, 2026
इस वर्ष जो केंद्र सरकार का बजट आया है... उसमें भी इंफ्रास्ट्रक्चर के लिए रिकॉर्ड फंड रखा गया है।
इंफ्रास्ट्रक्चर पर हो रहे इस निवेश का बहुत अधिक फायदा केरलम् को मिल रहा है: PM @narendramodi