Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরলের কোল্লাম পরিদর্শন এবং পারাভুর-এর অগ্নি দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর প্রধানমন্ত্রীর বিবৃতি

কেরলের কোল্লাম পরিদর্শন এবং পারাভুর-এর অগ্নি দুর্ঘটনার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর প্রধানমন্ত্রীর বিবৃতি


আজকের এই দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৃত্যু যে এভাবে এসে পড়তে পারে, কেউ এটা ভাবতেও পারেন না। আর এতো বেশি সংখ্যায় গুরুতর আহত মানুষজন …… আমি আজ যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গাটি ঘুরে দেখেছি এবং ঐ মন্দিরেও গিয়েছি। কোল্লামের হাসপাতালে গিয়েছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। যেসব পরিবার এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আম্মার সমবেদনা রইল। যাঁদের আঘাত লেগেছে, তাঁরা সুস্থ হয়ে উঠুন ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি।

আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে, যাঁরা গুরুতর আহত, তাঁদের যদি দিল্লি, মুম্বাই কিংবা অন্য কোথাও চিকিৎসার জন্য স্থানান্তরনের প্রয়োজন হয়, তা হলে ভারত সরকার তার ব্যবস্থা করবে। এই সংকটপূর্ণ মূহুর্তে কেন্দ্রীয় সরকার, কেরলের সঙ্গে বিশেষ করে, দুর্গত পরিবারগুলির সঙ্গে রয়েছে। দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে, নিছক ভাষায় এর বর্ণনা দেওয়া দুঃসাধ্য। ২০০ মিটার পর্যন্ত দূরে থাকা মানুষজন আহত হয়েছেন। এখনই আমাকে ডাক্তাররা বলছিলেন যে, কিছু কিছু বিস্ফোরণ তো এমনই হয়েছে যে, ধড় থেকে মাথা একেবারে আলাদা হয়ে গেছে। এটা যে কত বড় দুর্ঘটনা হতে পারে, এ থেকেই আমি তা আন্দাজ করতে পারছি।

তবে, ভারত সরকার এই দুঃখের মূহুর্তে কেরলের সঙ্গে, দুর্গত পরিবারগুলির সঙ্গে রয়েছে এবং রাজ্যের জনসাধারণের সঙ্গে থেকে কেন্দ্রীয় সরকার ঐসব বিপন্ন পরিবারগুলির রক্ষায় সম্পূর্ণ সহায়তা করবে।

PG/SB/S