Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করলেন প্রধানমন্ত্রী


 

কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথাবার্তা বলেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন, কেরলের মুখ্যমন্ত্রী শ্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে ঐ রাজ্যের বিভিন্ন অংশের বন্যা পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করেছেন তিনি। বন্যা প্রভাবিত সকলকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও প্রধানমন্ত্রী দিয়েছেন। তিনি আরও বলেছেন, এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করতে কেরলের মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।

 

SSS/SB