Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরলের মন্দিরের অগ্নিকাণ্ডকে ভয়াবহ ও হৃদয় বিদারক বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী


কেরলের কোল্লামেরএক মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডকে দুঃখজনক ও হৃদয় বিদারক বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই ঘটনায় নিহতদের পরিবার-পরিজনদের পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কেরলের মুখ্যমন্ত্রী শ্রী ওমেন চান্ডির সঙ্গে গুরুতর আহতদের উদ্ধার ও চিকিৎসা সম্পর্কে কথা বলেন শ্রী মোদী। আহতদের হেলিকপ্টারে করে অন্যত্র নিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দ্রুত কেরলে পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডাও।

PG/SKD/DM