Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরলের মন্দিরে অগ্নিকাণ্ড : দ্রুত পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী

কেরলের মন্দিরে অগ্নিকাণ্ড : দ্রুত পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী


রবিবার ভোরে কেরলের কোল্লাম জেলার একটি মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি বিশেষভাবে মর্মাহত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুর্ভাগ্যজনক এই ঘটনার ফলে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনি দ্রুত রওনা হন কেরলের উদ্দেশ্যে। এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “কোল্লামের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয় বিদারক। ভাষায় তা প্রকাশ করা সম্ভব নয়। এই ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবার-পরিজনদের পাশেই রয়েছি আমি। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা জানাই।”

এই দুর্ঘটনা সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ওমেন চান্ডির সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। যাঁরা মারাত্মকভাবে আহত হয়েছেন, তাঁদের দ্রুত হেলিকপ্টারযোগে অন্যত্র স্থানান্তর করার পরামর্শ দেন তিনি। ঘটনাস্থলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী জে পি নাড্ডাকে অবিলম্বে পৌঁছে যাওয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের নিকটাত্মীয়দের ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। অগ্নিকাণ্ডে আহতদের সহায়তাকল্পে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানান তিনি।

পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করছেন তিনি। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করার জন্য তিনি নির্দেশ দেন নৌ ও বিমানবাহিনীকে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল কেরলে যান প্রধানমন্ত্রীর সঙ্গে।

PG/SKD/DM