Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কেরলের মন্দিরে অগ্নিকাণ্ড : নিহতদের ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তাদানের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর


কেরলের মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের নিকটাত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। আহতদের দেওয়া হবে ৫০ হাজার করে টাকা। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

ঘটনা ও পরিস্থিতির ওপর প্রতিনিয়ত নজর রাখছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খতিয়ে দেখতে কেরল রওনা হওয়ার সময় প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে তিনি সেখানে পৌঁছনোর পর তাঁর জন্য কোনরকম প্রোটোকলের ব্যবস্থা না রেখে বরং ত্রাণ ও উদ্ধারকাজের ওপর যেন বিশেষ দৃষ্টি হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলও কেরলে পৌঁছে যান প্রধানমন্ত্রীর সঙ্গে।

PG/SKD/DM