Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

কোয়েম্বাটোরে এয়ার ইন্ডিয়াকে জমি বিক্রির অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


কোয়েম্বাটোরের পঙ্কজা মিল্‌স রোডে এয়ার ইন্ডিয়ার মালিকানাধীন ০.৯৯ একর জমি বিক্রি করে দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় অনুমোদন মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ঐ জমিটি ১৯ কোটি ৮০ লক্ষ টাকায় বিক্রির অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড (এন বি সি সি)-কে ঐ দামে জমি বিক্রির সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ট্রেডিং কর্পোরেশন (এম এস টি সি)-এর মাধ্যমে এজন্য ই-টেন্ডারেরও ব্যবস্থা করা হয়। গত কয়েক বছর ধরেই এয়ার ইন্ডিয়া লোকসানে চলছিল। এই কারণেই ঐ জমি এন বি সি সি-কে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

SSS/SKD/DM