পিএমইন্ডিয়া
নতুন দিল্লি, ৩১ আগস্ট ২০২৬
উত্তরপ্রদেশের কৌশম্বীতে একটি আতশবাজির কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এছাড়াও, শ্রী মোদী প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ পোস্ট করেছেন:
উত্তরপ্রদেশের কৌশাম্বীতে একটি আতশবাজির কারখানায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোকের এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
পিএমএনআরএফ থেকে মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী @narendramodi
SC/AC/DM
Extremely saddened by the loss of lives due to a mishap at a firecracker factory in Kaushambi, Uttar Pradesh. My thoughts are with the bereaved families in this hour of grief. May the injured recover at the earliest.
— PMO India (@PMOIndia) August 31, 2026
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…