পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বুধবার ভারত এবং ব্রুনেই দারুস্সালাম-এর মধ্যে যুব ও ক্রীড়া বিষয়ক ক্ষেত্রে ‘সমঝোতা পত্র’ (মউ) সাক্ষর সম্পর্কে জানানো হয়েছে। দুই দেশের মধ্যে এই মউ গত ০২-০২-২০১৬ তারিখে ব্রুনেই-এর বান্দার সেরি বেগাওয়ান-এ সাক্ষরিত হয়।
দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রের অন্তর্গত বিষয়গুলির মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া বিনিময় কর্মসূচি, আধিকারিক ও প্রশিক্ষণদাতাদের প্রশিক্ষণের জন্য বিনিময় কর্মসূচি, ক্রীড়া বিষয়ক সুবিধাবলী সহ অংশগ্রহনকারীদের মধ্যে ক্রীড়া সম্পর্কিত উৎসাহ দান।
SK/JC/SRC/DSC/AGT/S