পিএমইন্ডিয়া
ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প সংস্থাগুলিকে সহায়তা দানের লক্ষ্যে এক বিশেষ প্যাকেজে কর্মপরবর্তী অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরনেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এই বৈঠকটি। এই প্যাকেজটি সংক্ষেপে সিজিটিএমএসইনামে পরিচিত।
মন্ত্রিসভার এইঅনুমোদনের ফলে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্প সংস্থাগুলিতে আরও বেশি করে ঋণ সহায়তারসুযোগ সম্প্রসারিত হবে। এর সুবাদে একদিকে যেমন উৎপাদন ও কর্মসংস্থান চেষ্টাবিশেষভাবে সফল হয়ে উঠবে, অন্যদিকে তেমনই প্রসার ঘটবে অন্তর্ভূক্তিমূলক কর্মসূচিরও।
এই ব্যবস্থায় সমস্তকাজকর্মই করা যাবে অনলাইন মারফৎ। ফলে, নিশ্চিত হবে সরকারি দায়বদ্ধতারও।
PG/SKD/SB