পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৃহস্পতিবার খনি ও খনিজ পদার্থ (উন্নয়ন ও নিয়মকানুন) আইন, ১৯৫৭ (এম.এম.ডি.আর. আইন, ১৯৫৭)-এর সংশোধনীর জন্য অনুমোদন দিয়েছে| নিলামির মাধ্যমে যে খনিগুলির অনুমতি দেওয়া হয়নি, সেগুলির ইজারা বদল করার সুযোগ করে দেবে এই সংশোধনীটি| যার ফলে কোম্পানিগুলির অধিগ্রহণ ও একত্রীকরণ করার সুযোগ তৈরি হবে এবং এর ফলে কোম্পানিগুলির লাভ বাড়িয়ে ও খনিজ আকরিক সরবরাহের খরচ কমিয়ে ব্যবসার পরিমন্ডল সহজ করার সুবিধা করে দেবে| অন্যদিকে বন্ধকে থাকা যেসব সংস্থা বা খনিগুলির সহায়সম্পদ চাপে রয়েছে, সেইসব সহায়সম্পদ বিক্রি ধার শোধ করার পদ্ধতি প্রয়োগ করা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে সহজ হবে।
SK/JC/AD/AGT/S