Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

খুন্তিতে জেলা আদালত কার্যালয়ে ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ ঝাড়খন্ডের খুন্তিতে জেলা আদালত কার্যালয়ের ছাদে ১৮০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন | এউপলক্ষ্যে সেখানে বহু সংখ্যক উপজাতি মহিলাদের উপস্থিতিতে আয়োজিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী বলেন, গান্ধী জয়ন্তীর দিনেই এই সৌর শক্তির বিদ্যুৎ প্রকল্পটি উদ্বোধন করা অত্যন্ত মানানসই কাজ হয়েছে | তিনি বলেন, মহাত্মা গান্ধী বরাবরই তাঁর চিন্তা-ভাবনা ও কাজের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন প্রকৃতির সাথে কিভাবে সম্প্রীতি রেখে জীবনযাপন করতে হয় |

প্রধানমন্ত্রী তাঁর সাম্প্রতিক রাষ্ট্রসংঘ সফরের কথা উল্লেখ করে বলেন, সেখানে উপস্থিত সব নেতা মানব সমাজের সামনে হুমকি স্বরূপ উদ্ভুত ভূ-উষ্ণায়ন নিয়ে তাঁদের উদ্বেগ ব্যক্ত করেন | তিনি বলেন, এর জন্য ভারত দায়ী নয়, কেননা আমাদের পূর্বপুরুষেরা প্রকৃতিকে ধ্বংস করার জন্য কখনই আমাদের শিক্ষা দেননি | তথাপি, প্রধানমন্ত্রী বলেন, এই সংকট থেকে মানব সমাজকে বাঁচাতে ভারত তাঁর অবদান রেখে চলবে | তিনি বলেন, এটা করার জন্য একটা রাস্তা হলো সৌর শক্তির ব্যবহার | প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এটা তাৎপর্যপূর্ণ ঘটনা যে সৌর বিদ্যুতের সাহায্যে একটি জেলা আদালতের কাজকর্ম চালানোর এই পদক্ষেপটি কয়লা সম্পদে সমৃদ্ধ রাজ্য ঝাড়খন্ডে নেওয়া হয়েছে |

প্রধানমন্ত্রী বলেন, এরকম অনেক দৃষ্টান্ত আছে যে বিদ্যুৎ সরবরাহ না থাকার ফলে আদালতের ন্যায় বিচার সম্পন্ন করার কাজ বিঘ্নিত হয়েছে | তিনি বলেন, সৌর বিদ্যুৎ সম্পন্ন আদালত কার্যালয় গড়ে তোলার এই পদক্ষেপ নিশ্চিতভাবে দেখালো যে এরকম পরিস্থিতি আর তৈরী হবে না | প্রধানমন্ত্রী জনগণকে শক্তি সংরক্ষণে ও বিদ্যুতের বিল কমানোর লক্ষ্যে এলইডি বৈদ্যুতিক বাতি ব্যবহার করতে আর্জি জানান |

প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন | এবং তিনি এটা উল্লেখ করেন যে, ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধে ভারতের বিজয়ের সুবর্ণ জয়ন্তী সম্প্রতি দেশ উদযাপন করেছে – যে যুদ্ধ জয়ের সময়কালে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী | তাঁর সাম্প্রতিক তাসখান্ত সফরের কথা স্মরণ করে তিনি বলেন, সেখানে তিনি শ্রী লাল বাহাদুর শাস্ত্রীর একটি মর্মরমূর্তির আবরন উন্মোচন করেছেন |

প্রধানমন্ত্রী আজ দুমকায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় একটি বৃহদাকার ঋণদান শিবিরের উদ্বোধন করেন এবং সেখানে ৫ জন উপকারভোগীর হাতে মুদ্রা কার্ড ও ঋণপত্র তুলে দেন | খুন্তি ও দুমকায় বিপুল সংখ্যক জনগনের উপস্থিতিতে তিনি খুশি প্রকাশ করেন এবং বলেন যে, এটা প্রমাণ করে যে ঝাড়খন্ডের জনগণ উন্নয়নের জন্য উন্মুখ হয়ে আছেন | ব্যবসা-বানিজ্য প্রসারের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সে রাজ্য উল্লেখযোগ্য অগ্রগতি ঘটানোয় – যা বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক প্রতিবেদনেও প্রতিফলিত হয়েছে – প্রধানমন্ত্রী রাজ্য সরকার ও রাজ্যের জনগণের প্রশংসা করেন|

প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় এপর্যন্ত ৪২ লাখ লোককে মোট ২৬,০০০ কোটি টাকা মূল্যের ঋণ দেওয়া হয়েছে | তিনি বলেন, এটা ছোটখাটো উদ্যোগীদের ব্যবসার প্রসারে সাহায্য করবে এবং তাদেরকে সুদখোরদের বেড়াজাল থেকে মুক্ত করবে |

প্রধানমন্ত্রী বলেন, ‘এলপিজি-র ভর্তুকি’-র ক্ষেত্রে ‘এটা পরিত্যাগ করুন’ প্রচারের মধ্য দিয়ে এপর্যন্ত ৩১ লাখ লোক তাদের এলপিজি-র ভর্তুকি গ্রহণ প্রত্যাহার করে নিয়েছেন | এদিন তিনি ৩-টে বিপিএল-ভুক্ত পরিবারকে এলপিজির নতুন কানেকশনের কাগজপত্র তুলে দিয়ে যারা এলপিজি-র ভর্তুকি পরিত্যাগ করেছেন তাদের ধন্যবাদ জানান, যাতে এই ভর্তুকি যাদের জন্য সর্বাধিক প্রয়োজন সেসব গরিবদের দেওয়া যায় |

প্রধানমন্ত্রী দুমকা জেলায় স্থিত ঐতিহাসিক মালুতি মন্দিরের সংরক্ষণ ও উন্নয়নে একটি প্রজেক্টের অনলাইনে উদ্বোধন করেন |

খুন্তি ও দুমকায় আয়োজিত উভয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝারখন্ডের রাজ্যপাল শ্রীমতি দ্রৌপদী মুর্মু এবং ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী শ্রী রঘুবর দাস | দুমকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী জয়ন্ত সিনহা |