পিএমইন্ডিয়া
ভারত, ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে গত ১৭ এপ্রিল গবাদি পশুপালন, ডেয়ারি ও মৎস্যচাষ ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে যে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরিত হয়, সে ব্যাপারে বুধবার (২৯ আগস্ট, ২০১৮) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে অবহিত করা হয়।
ভারতে গবাদি পশু ও মৎস্যচাষ ক্ষেত্রে উৎপাদন তথা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা প্রসারের লক্ষ্যে এই মউ স্বাক্ষরিত হয়।
এই মউ স্বাক্ষরিত হওয়ার ফলে দেশে গবাদি পশুর স্বাস্থ্য, গবাদি পশুর সংখ্যাবৃদ্ধি ও মৎস্যচাষ ব্যবস্থায় উন্নতি ঘটবে। সেইসঙ্গে, দেশে ডেয়ারি সামগ্রীর ব্যবহার বাড়বে এবং রপ্তানিও বৃদ্ধি পাবে। গবাদি পশুপালন, মৎস্যচাষ ও ডেয়ারি ক্ষেত্রে পারস্পরিক আলাপ-আলোচনা ও সহযোগিতার প্রসারেও এই মউ সাহায্য করবে। গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্যের ব্যাপারে এবং এ ধরণের খাদ্যের যে সব জায়গায় ঘাটতি রয়েছে তা সেখানে পাঠিয়ে গবাদি পশুর উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়াতে এটি সাহায্য করবে। পশু ও প্রাণীজ সামগ্রীর রপ্তানির ক্ষেত্রে গুণগত মান সম্পর্কে যে উদ্বেগ থাকে তা দূর করা সম্ভবও হবে।
সহযোগিতা ও আলাপ-আলোচনার ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যেতে যৌথ কর্মসূচি রচনার জন্য সব পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কর্মীগোষ্ঠী গঠন করা হবে।
CG/BD/DM