Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গীতাবেন রাবারির গাওয়া আধ্যাত্মিক ভজন “শ্রী রাম ঘর আয়ে” শেয়ার করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৭ জানুয়ারি,২০২৪

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গীতাবেন রাবারির গাওয়া আধ্যাত্মিক ভজন “শ্রী রাম ঘর আয়ে” সমাজমাধ্যমে শেয়ার করলেন। গানটির যন্ত্রানুষঙ্গে রয়েছেন মৌলিক মেহতা। কথা এবং সুর সুনীতা যোশী (পাণ্ডিয়া)-র।

এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন :

“অযোধ্যাতে শ্রীরামের দিব্য-ভব্য মন্দিরে রামলালার আগমনের জন্য অপেক্ষা শেষ হওয়ার মুখে। দেশের প্রত্যেকটি মানুষ প্রাণ প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছেন। তাঁকে স্বাগত জানাতে গীতাবেন রাবারির এই ভজন মুগ্ধ করার মতো।

#ShriRamBhajan”

PG/AC/DM