Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুজরাটের ভদোদরায় জাতীয় রেল ও পরিবহণ প্রতিষ্ঠানে উপাচার্যের পদ সৃষ্টিতে মন্ত্রিসভার সায়


ভারতের প্রথম রেল ও পরিবহণ বিশ্ববিদ্যালয়, জাতীয় রেল ও পরিহবণ প্রতিষ্ঠান (এনআরটিআই)-এর উপাচার্যের পদ সৃষ্টির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি জানিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার (১০ জানুয়ারী, ২০১৯) এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এনআরটিআই-এর উপাচার্য প্রধান কার্যকরী অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রতিষ্ঠানের প্রতিটি কাজ তাঁর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে থাকবে এবং ডিমড বিশ্ববিদ্যালয় হতে চলা প্রতিষ্ঠানের প্রত্যেক কর্তৃপক্ষের সিদ্ধান্ত রূপায়ণের দায়িত্বও উপাচার্যকে নিতে হবে। ৫ই সেপ্টেম্বর, ২০১৮ থেকে এনআরটিআই এই আবাসিক ১০৩ জন ছাত্রছাত্রীকে নিয়ে দুটি স্নাতক স্তরের কোর্স-বিএসসি (পরিবহণ প্রযুক্তি) ও ডিবিএ (পরিবহন ম্যানেজমেন্ট) চালু করেছে। তিন বছরের এই স্নাতক স্তরের দুটি বিষয়ে বিভিন্ন বিষয়ের পাঠ্য থাকবে যা বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলির মান অনুযায়ী তৈরি করা হয়েছে।

যৌথ গবেষণা ছাড়াও ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিনিময় কর্মসূচির জন্য এনআরটিআই সেরা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতা স্হাপন করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কর্ণেল বিশ্ববিদ্যালয়, বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রাশিয়ার এনআরটিআই ও মস্কোর সেন্ট পিটার্সবার্গের পরিবহণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এখন পর্যন্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তা অনুযায়ী এনআরটিআই পরিবহণ সংক্রান্ত শিক্ষা, একাধিক বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণে গুরুত্ব দেবে। রেল ও পরিবহণ ক্ষেত্রের জন্য উচ্চমানের বিশেষজ্ঞমানের সম্পদ তৈরী করতে ২০১৮তে এনআরটিআই-কে একটি ডিমড-টু-বি বিশ্ববিদ্যালয় হিসেবে স্হাপন করা হয়।

CG/SC/NS/…