পিএমইন্ডিয়া
গুজরাটেরআনন্দ জেলায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন(আইআইএসডব্ল্যুসি)-এর ৪.৬৪ হেক্টর জমি জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই)-এরঅনুকূলে হস্তান্তরের এক প্রস্তাব অনুমোদন লাভ করল কেন্দ্রীয় মন্ত্রিসভার।প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ এইঅনুমোদনদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রস্তাবিত ঐ জমিতে ৮ নম্বর জাতীয় মহাসড়কের আমেদাবাদ-ভাদোদরাঅংশে ছ’লেনের একটি সড়ক নির্মাণ করা হবে।
প্রসঙ্গতউল্লেখ্য, ভাদোদরা এবং আমেদাবাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ সংযোগ ও যোগাযোগ গড়ে তোলাহয়েছে ৮ নম্বর জাতীয় মহাসড়কটির মাধ্যমে। সুতরাং, ঐ বিশেষ অংশের সম্প্রসারণের ফলেসংশ্লিষ্ট অঞ্চলের পরিকাঠামো, পরিবহণ, যোগাযোগ, কর্মসংস্থান সহ বিভিন্নপ্রকল্পগুলি নানাভাবে উৎসাহিত হবে।
PG/SKD/DM