Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুরু গোবিন্দ সিংজির ৩৫০তম প্রকাশ পর্বে শ্রদ্ধা ও প্রণাম জানালেনপ্রধানমন্ত্রী


দশম শিখগুরু গুরু গোবিন্দ সিংজির ৩৫০তম প্রকাশ পর্বে গভীর শ্রদ্ধা নিবেদনকরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন :

“পরম শ্রদ্ধেয় শ্রী গুরু গোবিন্দ সিংজির ৩৫০তম প্রকাশ পর্বে আমি তাঁকেপ্রণাম জানাই। এক ব্যতিক্রমী সাহসিকতা এবং গভীর প্রজ্ঞার বহিঃপ্রকাশ ঘটেছিল তাঁরমধ্যে। তাঁর মহান চিন্তাভাবনা এবং দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা বহু প্রজন্ম ধরেইজনসাধারণকে অনুপ্রাণিত করে যাবে।

সমতাই শক্তি – এই নীতিতে বিশ্বাসী ছিলেন শ্রী গুরু গোবিন্দ সিংজি। যে কোনওধরণের সামাজিক বৈষম্যের তিনি ছিলেন বিরোধী। সততা ও ন্যায়বিচারের মতো গুণগুলির জন্যতিনি সর্বদাই শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত ছিলেন”।

PG /SKD SB