Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা নিবেদনপ্রধানমন্ত্রীর


গুরু রবিদাস জয়ন্তী উপলক্ষে গুরু রবিদাসের উদ্দেশে গভীর শ্রদ্ধা নিবেদনকরেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“গুরু রবিদাসের জন্ম জয়ন্তীতে আমি তাঁকে প্রণাম জানাই। যে মহান সন্তপুরুষরাআমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুরু রবিদাসজি। সাম্য,ন্যায়বিচার এবং সহমর্মিতার ভিত্তিতে এক সমাজ গঠনের তিনি ছিলেন প্রবক্তা। তাঁরশিক্ষাদর্শ শুধুমাত্র শাশ্বতই নয়, সমাজের সকল স্তরের সাধারণ মানুষের ক্ষেত্রে তা প্রাসঙ্গিকওবটে।

আমাদের সমাজ ব্যবস্থায় ইতিবাচক কিছু পরিবর্তনের দিশারী ছিলেন গুরুরবিদাসজি। মান্ধাতা আমলের পীড়াদায়ক আচার ও রীতিনীতির যৌক্তিকতাকে তিনি প্রশ্নেরমুখে দাঁড় করাতেন। কাল ও সময়ের সঙ্গে সঙ্গতি রেখে মানুষকে পরিবর্তনের কাজে উৎসাহযোগাতেন তিনি। সময়ের সাথে এইভাবে এগিয়ে চলার যে আকাঙ্খা ও আগ্রহ তা নিঃসন্দেহে একটিবড় গুণ।

সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের মূল্যবোধে অবিচল আস্থা ছিল গুরু রবিদাসের।কোনও রকম বৈষম্যমূলক আচার-আচরণে তাঁর বিন্দুমাত্র আস্থা ছিল না। আমরা যখন ‘সবকাসাথ, সবকা বিকাশ’ – এই আদর্শকে সামনে রেখে কাজ করে যাই, তখন প্রত্যেক মানুষবিশেষত, দরিদ্র মানুষের সেবার ওপর গুরু রবিদাসজির বিশেষ গুরুত্বদান আমাদেরঅনুপ্রাণিত করে।

গুরু রবিদাসজির একটি উদ্ধৃতি আমি এখানে স্মরণ করছি –

আমি এমন এক শাসন ব্যবস্থায় আগ্রহী, যেখানে সকলেরই খাদ্যের সংস্থান থাকবে। উচ্চ-নীচকোনও ভেদাভেদ সেখানে থাকবে না এবং দরিদ্রতম মানুষটিও প্রসন্নতা লাভ করবে”।

PG/SKD/ SB