Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

গ্রাহক সুরক্ষা এবং বৈধ পরিমাপন ক্ষেত্রে মরিশাসের সঙ্গে মউ স্বাক্ষরের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন


নতুন দিল্লীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৃহস্পতিবারের (২২শে নভেম্বর) বৈঠকে ভারত ও মরিশাসের মধ্যে গ্রাহক সুরক্ষা ও বৈধ পরিমাপন ক্ষেত্রে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষরের প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

এই সমঝোতাপত্র স্বাক্ষরের ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। গ্রাহক সুরক্ষা ক্ষেত্রে সহযোগিতার প্রসারেও এই চুক্তিটি সাহায্য করবে। সেইসঙ্গে, প্রাতিষ্ঠানিক তথ্য আদানপ্রদান সহ দুই দেশে পরিমাপন ক্ষেত্রে যে অগ্রগতি হচ্ছে তার পারস্পরিক সুবিধা গ্রহণেও মউটির গুরুত্বপূর্ণ থাকবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন, টেলি-বিপণন, বহুস্তরীয় বিপণন, ই-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে নতুন ধরণের চ্যালেঞ্জগুলির মোকাবিলায় গ্রাহক সুরক্ষা ও বৈধ পরিমাপন ক্ষেত্রে এই মউটি এক স্থায়ী ও মজবুত ব্যবস্থা প্রদান করবে। এই মউ স্বাক্ষরের ফলে জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসরণ করা ও তা বজায় রাখা সম্ভব হবে যার ফলে, নতুন ধরণের চ্যালেঞ্জগুলির মোকাবিলা আরও সহজ হবে। একইসঙ্গে, নিয়মিত তথ্যের আদানপ্রদান ও প্রশিক্ষণ কর্মসূচির ফলে সুপ্রশাসন ও গ্রাহক স্বার্থ সুরক্ষার বিষয়টিও সুনিশ্চিত হবে।

CG/BD/DM/…