Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’ সম্মাননা গ্রহণ প্রধানমন্ত্রীর

‘গ্র্যান্ড ক্রস অফ দ্য  রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’ সম্মাননা গ্রহণ প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৮ মে, ২০২৬ 

 

অসলোয় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হ্যারল্ড প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত করেন। এই পুরস্কার নরওয়ের সর্বোচ্চ সম্মাননা, যা বিদেশি রাষ্ট্র প্রধানদের প্রদান করা হয়; নরওয়ে এবং গোটা মানবজাতির স্বার্থে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়ে থাকে।

এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী এই সম্মানের জন্য মহামান্য রাজা পঞ্চম হ্যারল্ড এবং নরওয়ের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই পুরস্কারটি ভারত ও নরওয়ের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের উদ্দেশে উৎসর্গ করেন এবং একে ভারত ও নরওয়ের মানুষের সম্পর্কের পারস্পরিক উষ্ণতা, আস্থা ও ভালোবাসার এক শ্রদ্ধার্ঘ্য হিসেবে অভিহিত করেন।

এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ভারত ও নরওয়ের মধ্যে বিদ্যমান গভীর বন্ধনের এক প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে এবং ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার যাত্রাপথে পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে।

 

SC/MP/SB…