Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চণ্ডীগড়ে আইআইএসডব্ল্যুসি-র ১৩১১১.৫৫ বর্গমিটার জমি হরিয়ানা নগরোন্নয়ন কর্তৃপক্ষকে হস্তান্তরের প্রস্তাবে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার


চণ্ডীগড়ের ভারতীয় জল ও মৃত্তিকা সংরক্ষণ সংস্থার (আইআইএসডব্ল্যুসি) গবেষণা কেন্দ্রটির ১৩১১১.৫৫ বর্গ মিটার জমি হরিয়ানার নগরোন্নয়ন কর্তৃপক্ষকে (এইচইউডিএ) হস্তান্তরের প্রস্তাবে বুধবার সম্মতি মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠকটি। জমি হস্তান্তরের পর সেখানে পঞ্চকুলার মনসা দেবী কমপ্লেক্সে(এমডিসি) ৬০ মিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে।

জমি হস্তান্তরের মাধ্যমে এই সড়ক নির্মাণের ফলে সংশ্লিষ্ট অঞ্চলের বিকাশ ও উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ক্ষেত্রে কর্মসংস্থানের বিশেষ সুযোগও সৃষ্টি হবে। দেশের সার্বিক উন্নয়নে পরিকাঠামো প্রসারের বিষয়টিকে উৎসাহদানের একটি অঙ্গ হিসেবে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে।

PG/SKD/DM