পিএমইন্ডিয়া
চিনের জাতীয় দিবসে চিনের জনসাধারণকে আমার অভিনন্দন।
আমাদের দু’দেশের সম্পর্ক শত শত বছরের পুরনো এবংআধ্যাত্মিকতা, শিক্ষা, শিল্পকলা, বাণিজ্য ও একে অপরের সভ্যতার প্রতি শ্রদ্ধা ওঅভিন্ন সমৃদ্ধির ঐতিহ্যের মধ্যেই এই সম্পর্ক বিরাজমান। আগেও যেমন বলেছি, আমাদেরদুটি দেশই নানাভাবে একই ধরনের আকাঙ্খা, চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখীন হয়ে থাকে আরএকে অপরের সাফল্যের মধ্য দিয়ে উভয় দেশকেই অনুপ্রাণিত করা যেতে পারে। সারা বিশ্বযখন এশিয়ার দিকে তাকিয়ে আছে, তেমনই এক সময়ে চিন ও ভারতের উন্নয়ন ও সমৃদ্ধি এবংআমাদের ঘনিষ্ঠ সহযোগিতা এশিয়ার জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যৎ গড়েতোলার ক্ষমতা ধরে। রাষ্ট্রপতি শি এবং প্রধানমন্ত্রীর লি’র সঙ্গে এই স্বপ্নই আমিভাগ করে নিয়েছি। সাম্প্রতিককালে আমরা নিজেদের সম্পর্কের পূর্ণ দৈর্ঘ্য জুড়ে আমাদেরব্যস্ততাকে আরও বাড়িয়ে তুলেছি আর পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে আরও গভীর করার ওপরজোর দিয়েছি, আর মানুষে মানুষে যোগাযোগ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই লক্ষ্যেআমাদের কাজকর্ম আমরা চালিয়ে যাব।
PG /SB