পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা চিনি নিয়ে বর্তমান কেন্দ্রীয়নির্দেশের মেয়াদ আরও ছয় মাসের জন্য (২৯.১০.২০১৬ থেকে ২৮.০৪.২০১৭ পর্যন্ত) বৃদ্ধিকরার অনুমোদন দিল|
এইসিদ্ধান্তের মূল উদ্দেশ্য হচ্ছে চিনির ক্ষেত্রে মজুতের সীমা/লাইসেন্স কেন্দ্রীয়সরকারের পূর্ব-সম্মতিক্রমে স্থির করতে রাজ্য সরকারগুলিকে তাদের প্রয়োজন অনুসারেসক্ষম করে তোলা| এটা আশা করা হচ্ছে যে, এই প্রচেষ্টার সহায়তায় এইসব জিনিসপত্রসাধারণ মানুষের কাছে ন্যায্য দামে সহজলভ্য হবে এবং মজুতদারী ও মুনাফাখোরির প্রবণতানিয়ন্ত্রণ করা যাবে|
উল্লেখ্য,গত ২৭ এপ্রিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ছয় মাসের জন্য (২৮.১০.২০১৬ পর্যন্ত) চিনিরসরবরাহ, বিতরণ, বিক্রি, উত্পাদন, জমা, মজুত, কেনা ও আনা-নেওয়ার বিষয় নিয়ন্ত্রণকরার ক্ষেত্রে রাজ্যগুলিকে সক্ষম করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল| সে অনুযায়ীবিজ্ঞপ্তিও জারি করে| পরবর্তিতে ২৯ সেপ্টেম্বর অন্যান্য সমস্ত আবশ্যিক পণ্য সহসমস্ত ক্ষেত্রে যে নির্দেশ জারি হয়েছিল, তার সঙ্গে এটিও যুক্ত হয়ে যায়| দেখা গেছেযে চিনির কলগুলিতে পর্যাপ্ত পরিমাণে মজুত থাকা সত্বেও সম্প্রতি চিনির দাম বেড়েগেছে| এই মুল্যবৃদ্ধি হয়েছে মজুতদারীর জন্য| চিনির ক্ষেত্রে কেন্দ্রীয় নির্দেশেরসময়সীমা ২৮ অক্টোবর শেষ হওয়ায় এই সময় বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দেয়|
PG/A.D