পিএমইন্ডিয়া
চিনির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে চিনি ব্যবসায়ীদের মজুতের সীমা স্থির করে দেওয়ার জন্য রাজ্যগুলিকে অনুমতিদানের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সাম্প্রতিককালে চিনির মূল্যবৃদ্ধির প্রবণতা লক্ষ্য করে সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের চিনিকলগুলিতে পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত থাকা সত্ত্বেও তার পাইকারি ও খুচরো মূল্য বাড়তে থাকার বিষয়টির ওপর বিশেষ নজর রাখা হয় সরকারের পক্ষ থেকে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের ফলে চিনির মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সংস্থা। চিনি ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুতের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া, চিনির যোগান নিয়ন্ত্রণ, বন্টন ইত্যাদির কাজ রাজ্যগুলির পক্ষে এখন থেকে সহজতর হয়ে উঠবে।
PG/SKD/DM/S