পিএমইন্ডিয়া
ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের কেন্দ্রীয় সেনা কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ফ্যান চ্যাংলং। ভারত ও চিনের সেনাবাহিনীর সম্পর্কের ক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের বিষয়টি সম্পর্কে তিনি আলোচনা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
দু’দেশের মধ্যে কৌশলগত আস্থার মনোভাব গড়ে তুলতে এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক উন্নয়নের বিষয়টি খুবই জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
ভারত ও চিনের মধ্যে সেনাবাহিনী পর্যায়ে সহযোগিতার প্রসারে গৃহীত পদক্ষেপগুলিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।
PG/SKD/SB
Met Gen. Fan Changlong, Vice-Chairman of Central Military Commission of China. https://t.co/fTivnSYJAX pic.twitter.com/HZjmfiycgp
— Narendra Modi (@narendramodi) November 17, 2015