Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

চিন, কোরিয়া, ভিয়েতনাম ও মঙ্গোলিয়া’কে তাদের নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০১৫ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিন, কোরিয়া, ভিয়েতনাম ও মঙ্গোলিয়ার জনগণকে তাঁদের নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “চিনা নববর্ষের সূচনায় অনেক অনেক শুভেচ্ছা। নববর্ষ আপনাদের জীবনে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি নিয়ে আসুক। সারা বিশ্ব জুড়ে আমার কোরীয় বন্ধুদেরও নতুন বছরের শুভেচ্ছা। আমি প্রার্থনা করি নতুন বছর এঁদের জীবনেও অনেক খুশি ও সমৃদ্ধি নিয়ে আসুক। নববর্ষ ও বসন্তের আগমন উপলক্ষে ভিয়েতনামের জনগণ`কে শুভেচ্ছা জানাই এবং এঁদের আনন্দ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করি। আমার মঙ্গোলীয় ভাই ও বোনেদের নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জন্য শুভ হোক এবং আপনাদের জীবন সাফল্য, আনন্দ ও সুস্বাস্থ্যে ভরে উঠুক”।