পিএমইন্ডিয়া
চিরাচরিতচিকিৎসাপদ্ধতি ক্ষেত্রে ভারত ও ইরানের মধ্যে মউ স্বাক্ষরের একটি প্রস্তাবে আজঅনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেঅনুষ্ঠিত হয় মন্ত্রিসভার এই বৈঠক।
মউটি স্বাক্ষরিতহলে দু’দেশের মধ্যে চিরাচরিত এবং ঐতিহ্যবাহী চিকিৎসাপদ্ধতি ক্ষেত্রে সহযোগিতারবিষয়টি বিশেষ গভীরতা লাভ করবে। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ভেষজ গাছপালাসম্পর্কে তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময়ও এর ফলে বিশেষভাবে উৎসাহিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য,ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্যের দিক থেকে অনেক ক্ষেত্রেই ভারত ও ইরান পরস্পরেরঅংশীদার। দুটি দেশেই রয়েছে এক বিশাল জীববৈচিত্র্যের সম্ভার। এছাড়াও, বিরল ভেষজগাছপালারও প্রচুর সমাবেশ ঘটেছে এই দুটি দেশে। চিরাচরিত চিকিৎসাপদ্ধতিক্ষেত্রেভারতের ভূমিকা ও নেতৃত্বদানের বিষয়টিও বিশেষ মর্যাদা লাভ করেছে ইরানে। এইসমস্ত বিষয় বিবেচনা করেই ভারত ও ইরানের মধ্যে এই সহযোগিতা প্রসারের উদ্যোগ গ্রহণকরা হয়।
PG/SKD/DM/