Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ছত্রপতি শিবাজী মহারাজ জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর


ছত্রপতি শিবাজীমহারাজ জয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :

“ছত্রপতিশিবাজী মহারাজ জয়ন্তীতে প্রণাম জানাই। তাঁর মতো একজন বীর ও মহানুভব ব্যক্তি এদেশেজন্মগ্রহণ করায় ভারত গর্বিত।

শিবাজী মহারাজসাধারণ মানুষের কল্যাণকে সমস্ত কিছুর ঊর্ধ্বে রাখতেন। তিনি ছিলেন ব্যতিক্রমীপ্রশাসনিক দক্ষতাসম্পন্ন এক আদর্শ শাসক।

শিবাজীমহারাজের আদর্শের রূপায়ণে আমরা নিরলসভাবে কাজ করে চলেছি। আমাদের লক্ষ্য হ’ল – এমনএক ভারত গড়ে তোলা, যা তাঁর জন্য সর্বদাই গর্ব অনুভব করবে।

সম্প্রতি আরবসাগরের কূলে শিবাজী মহারাজের মূর্তি প্রতিষ্ঠার এক কর্মসূচিতে যোগ দেওয়ার সৌভাগ্যআমার হয়েছিল। সেই দিনটির কথা আমি সর্বদাই স্মরণ করব”।

PG/SKD/SB