Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

 

ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন দূরদর্শী নেতা, ব্যতিক্রমী প্রশাসক, কৌশলী চিন্তাবিদ এবং স্বরাজ্যের মুখ্য প্রবক্তার প্রতি।

প্রধানমন্ত্রী বলেন যে, শিবাজী মহারাজের সাহস অনুপ্রাণিত করে, তাঁর প্রশাসন আলোকবর্তিকা হিসেবে কাজ করে এবং তাঁর ন্যায়নিষ্ঠা এবং আত্মসম্মান আজও আমাদের সমাজকে শক্তিশালী করে। 

তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে ছত্রপতি শিবাজী মহারাজ সবসময় সবকিছুর ওপরে একজন মানুষের কল্যাণকে স্থান দিতেন এবং তিনি নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন তাদের সুরক্ষায়। এই দায়বদ্ধতার জন্যই তাঁর জীবন ভারতে প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোকবর্তিকা হয়ে রয়ে গেছে। 

এক্স-এ এক পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন :

“ছত্রপতি শিবাজী মহারাজের জয়ন্তীতে আমরা শ্রদ্ধার সঙ্গে প্রণাম জানাই ওই দূরদর্শী নেতা, ব্যতিক্রমী প্রশাসক, কৌশলী চিন্তাবিদ এবং স্বরাজ্যের মুখ্য প্রবক্তাকে।

তাঁর সাহস আমাদের অনুপ্রেরণা দিক, তাঁর প্রশাসন আমাদের দিক নির্দেশ করুক এবং তাঁর ন্যায়নিষ্ঠা এবং আত্মমর্যাদা আমাদের সমাজকে শক্তিশালী করুক।”

 

SC/AP/NS…