পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যেবুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ‘দ্য ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যাক্ট ১৯৬১’সংশোধনের অনুমোদন-উত্তরমঞ্জুর করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের তিরুপতি, কেরালার পালাক্কাড়, কর্নাটকের ধারওয়ার, ছত্তিশগড়ের ভিলাই, গোয়া এবং জম্মু ও কাশ্মীরের জম্মুর আই আই টি -এইছয়টি নতুন আই আই টি-কে এই আইনে যুক্ত করা এবং ধানবাদের আই এস এম কে আই আই টি-তে রূপান্তরীতি করার জন্যই এই মঞ্জুরি দেওয়া হয়েছে।
এই মঞ্জুরির ফলে আলোচ্য নতুন ৬-টি আই আই টি-কে দ্য ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যাক্ট, ১৯৬১-এরআওতায় আনা যাবে এবং এর ফলে এগুলিকে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে বিবেচ্য হবে। একইভাবে আইনটি সংশোধনের ফলে ধানবাদের আই এস এম-কে আই আই টি-তে রূপান্তরীত করা যাবে এবং‘দ্য ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যাক্ট ১৯৬১’-এর আওতাভুক্ত হবে পাশাপাশি ঘোষিত হবে জাতীয় স্তরে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে।
SK/JC/DSC/AGT