Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জঙ্গি মোকাবিলায় ভারতের সমর্থন ও অঙ্গীকারের কথা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পুনরায় ব্যক্ত করলেন শ্রী নরেন্দ্র মোদী

জঙ্গি মোকাবিলায় ভারতের সমর্থন ও অঙ্গীকারের কথা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পুনরায় ব্যক্ত করলেন শ্রী নরেন্দ্র মোদী


বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী মিঃ আসাদুজ্জামান খান বৃহস্পতিবার এখানে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদীর সঙ্গে।

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলায়যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাতে শোক ও সমবেদনা প্রকাশ করেন শ্রী নরেন্দ্র মোদী।বাংলাদেশের সন্ত্রাস বিরোধী প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন ও অঙ্গীকারের কথা পুনরায় ব্যক্ত করেন তিনি।

ভারতের সমর্থন ও ঐকান্তিকতার জন্যশ্রী মোদী’কে ধন্যবাদ জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর দেশের বর্তমানপরিস্থিতি সম্পর্কেও তিনি অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রীকে।

PG/SKD/SB