Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জনধন যোজনার তৃতীয় বর্ষপূর্তিতে দরিদ্র ও প্রান্তিক মানুষদের অভিনন্দন প্রধানমন্ত্রীর


জন ধন যোজনার আজ তৃতীয় বর্ষপূর্তি। আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে এই ঐতিহাসিক কর্মসূচিরযাঁরা সুফল ভোগ করেছেন, তাঁদের সকলকেই অভিনন্দিত করছেন প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদী। এক বার্তায় তিনি বলেছেন :

“জন ধনযোজনার আজ তৃতীয় বর্ষপূর্তি। আমি অভিনন্দন জানাই দেশের কোটি কোটি সাধারণ মানুষকেবিশেষত, দরিদ্র জনসাধারণকে যাঁরা এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হয়েছেন।

দরিদ্র,অবহেলিত এবং প্রান্তিক মানুষদের দেশের অর্থনৈতিক মূলস্রোতে সামিল করার লক্ষ্যে জনধন শুধুমাত্র এক বিপ্লবাত্মক কর্মসূচি মাত্র নয়, একইসঙ্গে তা এক ঐতিহাসিকআন্দোলনও।

জন ধনযোজনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, মুদ্রা এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া কর্মসূচিরমাধ্যমে কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়িত করে তুলেছি।

দরিদ্র এবংপ্রান্তিক মানুষের জীবনে এক গুণগত পরিবর্তন তথা রূপান্তরসাধনের লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টাআরও বেশি শক্তি সঞ্চয় করেসচল থাকবে।”

PG/SKD/DM/ …