Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জনপ্রিয় গায়িকা সুমন কল্যাণপুর-এর প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন


নয়াদিল্লি, ১ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় গায়িকা সুমন কল্যাণপুর-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। 

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সুমন কল্যাণপুরজির প্রয়াণে মর্মাহত। তাঁর মধুর কন্ঠ এবং হৃদয়স্পর্শী উপস্থাপনা ভারতের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করেছে। গানের মধ্য দিয়ে তিনি সঙ্গীতপ্রেমী এবং ভারতীয় চলচ্চিত্রের গুণমুগ্ধ ভক্তদের কাছে নিজের জন্য বিশেষ একটি জায়গা তৈরি করেছেন।

সামাজিক মাধ্যমে এক্স-এ শ্রী মোদী বলেছেন :  

“সুমন কল্যাণপুরজির প্রয়াণে আমি মর্মাহত। তাঁর মধুর কন্ঠ এবং হৃদয়স্পর্শী উপস্থাপনা ভারতের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করেছে। গানের মধ্য দিয়ে তিনি সঙ্গীতপ্রেমী এবং ভারতীয় চলচ্চিত্রের গুণমুগ্ধ ভক্তদের কাছে নিজের জন্য বিশেষ একটি জায়গা তৈরি করেছেন। তাঁর পরিবারের সদস্য এবং ভক্তদের সমবেদনা জানাই। ওঁ শান্তি!”

 

SC/CB/DM….