Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জন্মদিনে প্রধানমন্ত্রীসহায়ক সাজসরঞ্জাম বিতরণ করলেন দিব্যাঙ্গদের মধ্যে

জন্মদিনে প্রধানমন্ত্রীসহায়ক সাজসরঞ্জাম বিতরণ করলেন দিব্যাঙ্গদের মধ্যে

জন্মদিনে প্রধানমন্ত্রীসহায়ক সাজসরঞ্জাম বিতরণ করলেন দিব্যাঙ্গদের মধ্যে


শনিবার১৭ সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই দিনটি তিনিকাটালেন গুজরাটে।

খুবসকালেই প্রধানমন্ত্রী চলে যান গান্ধীনগরে তাঁর মা হীরা বা-র কাছে আশীর্বাদ নেওয়ারজন্য। রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংটেলিফোনে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে। এছাড়াও, সারাদিনধরে বহু নেতার কাছ থেকেই জন্মদিনের শুভেচ্ছা লাভ করেছেন তিনি ।

ভারতেরপ্রধান বিচারপতি শ্রী টি এস ঠাকুরও ঐদিন ছিলেন গান্ধীনগরে। তিনি রাজভবনে গিয়ে অভিনন্দনজানান প্রধানমন্ত্রীকে।

সমাজেরবিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে সোশ্যাল মিডিয়া এবং নরেন্দ্র মোদী অ্যাপ-এরমাধ্যমে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা লাভ করেছেন প্রধানমন্ত্রী ।

আদিবাসীকল্যাণে কয়েকটি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে দাহোর জেলার লিমখেরায় এক বিশালজনসমাবেশেও ভাষণ দেন তিনি। সেখানে তিনি বলেন যে জলসরবরাহ ছিল গুজরাট রাজ্যের পক্ষেএকটি বড় চ্যালেঞ্জের বিষয়। কিন্তু সাফল্যের সঙ্গে সেই সমস্যা অতিক্রম করা গেছে।

দরিদ্রও প্রান্তিক মানুষদের কল্যাণে তাঁর সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ এ কথা পুনরায় স্মরণকরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে ‘সব কা সাথ সব কা বিকাশ’-এর মন্ত্র এখনপ্রতিধ্বনিত হচ্ছে দেশের সর্বত্র।

নবসারিতেদিব্যাঙ্গদের মধ্যে সহায়ক সাজসরঞ্জামও বন্টন করেন তিনি।

এইধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য নবসারির উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়েপ্রধানমন্ত্রী বলেন যে এদিন এই কাজে এক বিশেষ সাফল্যের রেকর্ড গড়া হল । অতীতে পঠনপাঠনেরক্ষেত্রে আগ্রহের জন্য নবসারির নাম ও খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে এবং এদিনদিব্যাঙ্গদের জন্য যত্ন ও চিন্তাভাবনার নিরিখে এই স্থানটি আবার তার বিশিষ্টতাপ্রমাণ করল।

প্রধানমন্ত্রীআরও বলেন যে ‘চলতা হ্যায়’ – এই কথাটি এখন রয়েছে ইতিহাসের পাতায়। কারণ, সমগ্রবিশ্বের অনেক প্রত্যাশা রয়েছে ভারতের কাছে। এই পরিস্থিতিতে কোন সুযোগই নষ্ট হতেদেওয়া উচিত নয়। তিনি বলেন যে ‘সুগম্য ভারত অভিযান’-এ দৃষ্টি দেওয়া হচ্ছে এমন বহুঅঞ্চলের দিকে যেখানকার উন্নয়নে আগে সেরকমভাবে কোন নজর দেওয়া হয়নি।

PG/SKD/DM/