Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জম্মুর জঙ্গী উপদ্রুত পার্বত্য এলাকা থেকে চলে আসা মানুষজন’কে কাশ্মীর উপত্যকা ছেড়ে আসাদের সঙ্গে সমহারে ত্রাণ দেওয়ার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার সায়


জম্মু ও কাশ্মীরের জম্মু এলাকার জঙ্গী উপদ্রুত পার্বত্য অঞ্চল থেকে চলে আসা মানুষজন’কে কাশ্মীর উপত্যকা ছেড়ে আসা লোকজনের সঙ্গে সমহারে ত্রাণ দেওয়ার প্রস্তাবটি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে মন্ত্রিসভার বুধবারের বৈঠকে প্রতি বছর ১৩ কোটি ৪৫ লক্ষ টাকার ব্যয় সহ এই সিদ্ধান্ত গৃহীত হয়।

১৯৯০-এর দশকের গোড়ার দিকে জঙ্গী কার্যকলাপ ও হিংসার দরুন কাশ্মীর উপত্যকা ছেড়ে ব্যাপক হারে অধিবাসীদের অন্যত্র চলে যাওয়া শুরু হয়। একইভাবে, নিরাপত্তার কারণে জম্মুর বিভিন্ন পার্বত্য এলাকা থেকেও বহু পরিবার কাছের শহরগুলিতে গিয়ে বসবাস শুরু করেন। বর্তমানে এ ধরণের ১ হাজার ৫৪টি নথিভুক্ত পরিবার রয়েছে।

এখন জম্মু ও কাশ্মীর সরকার জম্মুর ঐসব বিতাড়িত পরিবারদের মাথা পিছু ৪০০ টাকা (পরিবার পিছু সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা প্রতি মাসে) গবাদি পশুর খাদ্যের জন্য পশু প্রতি মাসে ৩০০ টাকা এবং খাদ্যশস্য (প্রতি মাসে জন প্রতি ৯ কেজি আটা ও ২ কেজি চাল) এবং পরিবার পিছু ১০ লিটার কেরোসিন দিয়ে থাকে।

নতুন প্রস্তাবানুযায়ী, জম্মুর এই সব বিতাড়িত পরিবার কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে আসা মানুষজনের মতো মাসে জনপ্রতি আড়াই হাজার টাকা (পরিবার পিছু মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা) এবং রেশন ও পশু খাদ্য বাবদ ত্রাণ সহায়তা পাবে। এজন্য যে অর্থ ব্যয় হবে কেন্দ্রীয় সরকার তার সংস্থান করবে।

PG/SB