পিএমইন্ডিয়া
জম্মু ও কাশ্মীরের বিরোধী দলগুলির প্রতিনিধিরা আজ এখানে দেখা করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রতিনিধিদলে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের শ্রী ওমরআবদুল্লাহ, ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী গুলাম আহমেদ মীর, পিপল্স ডেমোক্র্যাটিকফ্রন্টের শ্রী হাকিম মহম্মদ, সিপিএম-এর শ্রী এম ওয়াই তরিগামি, ডেমোক্র্যাটিকপার্টি (ন্যাশনালিস্ট)-এর শ্রী গুলাম হাসান মীর এবং অন্যান্যরা। জম্মু ও কাশ্মীরেরবর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যেই আজ তাঁরা এখানে মিলিতহয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
ঐরাজ্যের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেন শ্রী নরেন্দ্রমোদী। তিনি বলেন, সাম্প্রতিক গোলযোগ ও হাঙ্গামার ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেনতাঁরা সকলেই আমাদের, অর্থাৎ সমগ্র জাতিরই অঙ্গ। কোন যুবক কিংবা কোন পুলিশকর্মীঅথবা কোন নিরাপত্তা কর্মী – যেই হোন না কেন, তাঁদের মৃত্যু আমাদের ব্যথিত ওমর্মাহত করে তোলে। প্রধানমন্ত্রী প্রতিনিধিদলকে আরও জানান যে তাঁর সরকার, এমনকিসমগ্র জাতি জম্মু ও কাশ্মীর রাজ্যের সঙ্গেই রয়েছে। এই বার্তা রাজ্যের সর্বত্রজনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী পরামর্শ দেন বিরোধী নেতৃবৃন্দেরকাছে। জম্মু ও কাশ্মীরের উন্নয়ন এবং রাজ্যবাসীর বিকাশের লক্ষ্যে তাঁর দৃঢ়অঙ্গীকারের কথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, রাজ্যে স্বাভাবিক অবস্থাফিরিয়ে আনার আবেদন জানান তিনি।
প্রতিনিধিদলেরসঙ্গে আলোচনায় যে সমস্ত গঠনমূলক প্রস্তাব পেশ করা হয় তার প্রশংসা করে জম্মু ওকাশ্মীরের জনসাধারণের কল্যাণে তাঁর সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন শ্রীমোদী ।
জম্মুও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির উন্নয়নে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার ওপর বিশেষ জোরদিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে রাজ্যের সমস্যার একটি স্থায়ী ওশান্তিপূর্ণ সমাধান একান্ত জরুরি। এই লক্ষ্যে সবক’টি রাজনৈতিক দলেরই একযোগে কাজ করাপ্রয়োজন বলে মনে করেন তিনি ।
PG/SKD/DM/
Had detailed discussions on the situation in J&K with a delegation of Opposition parties from the state. https://t.co/uVKC6YelTI
— Narendra Modi (@narendramodi) August 22, 2016
I appreciate the constructive suggestions given during today’s meting. All parties must work together to find a solution to J&K’s problems.
— Narendra Modi (@narendramodi) August 22, 2016