পিএমইন্ডিয়া
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার (৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় দ্বিতীয় কেন্দ্রীয় বিদ্যালয় নির্মাণের জন্য বার্ষিক এক টাকার ন্যূনতম ভাড়ার বিনিময়ে প্রতিরক্ষা দপ্তরের ৭.১১৮ একর জমি ৬০ বছরের দীর্ঘমেয়াদী লিজ হিসেবে দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়েছে।
এই বিদ্যালয়টি ১৯৮৫ সালে চালু হওয়ার পর থেকেই অস্হায়ীভাবে অন্য ভবনে চলছিল। বর্তমানে এই বিদ্যালয়য়ের পড়ুয়া সংখ্যা ৮৫১। বিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মিত হলে কর্তৃপক্ষের কাজকর্ম সুচারুভাবে সম্পন্ন হবে। সেইসঙ্গে, বিদ্যালয় পড়ুয়াদের শিক্ষামূলক প্রয়োজনীয়তা পূরণ করাও সম্ভব হবে।
CG/BD/NS/