Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী

জম্মু ও কাশ্মীরে প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীরের উন্নয়নের জন্য আশি হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন| শনিবার সকালে শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামে এক জনসভায় প্রধানমন্ত্রী এই প্যাকেজের ঘোষণা দেন| জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর বাণী “কাশ্মীরিয়ত, জম্মুরিয়ত, ইন্সানিয়ত”-এর উল্লেখ করেন|

তিনি সুফিবাদের পরম্পরার উল্লেখ করে বলেন, “কাশ্মীরের শতাব্দী প্রাচীন ধর্মনিরপেক্ষতা অর্থাৎ কাশ্মীরিয়ত ছাড়া ভারত অসম্পূর্ণ”|

জম্মুরিয়তের (গণতন্ত্র) ওপর সে রাজ্যের মানুষের বিশ্বাস পুনরায় প্রতিফলিত হওয়ায় তিনি তাঁদের প্রশংসা করেন এবং বলেন, ইন্সানিয়তের ওপর ভিত্তি করেই জম্মু ও কাশ্মীরের অগ্রগতি হতে হবে|

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ‘সবার সাথে, সবার বিকাশে’ কাজ করে চলেছে| আর তাই উন্নয়নের জন্য অবশ্যই দেশের প্রত্যেক অংশে পৌঁছুতে হবে| তিনি বলেন, এক সময় দেশের প্রত্যেক অংশের মানুষ জম্মু ও কাশ্মীরে আসার জন্য টাকা জমাতেন| রাজ্যকে সেই আগের মত অবস্থায় যেতে হবে| তিনি বলেন, রাজ্যের জন্য পর্যটনের পাশাপাশি পশমিনা ও জাফরান এর ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে|

প্রধানমন্ত্রী বাগলিহারের ৪৫০ মেগা ওয়াটের জল-বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন এবং রামবানের চান্দেরকোটে ৪৪ নং জাতীয় সড়কের উধমপুর-রামবান এবং রামবান-বানিহাল অংশ চার লেন করার শিলান্যাস করেন|

তিনি কেন্দ্রীয় সরকারের পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের উদ্যোগ এবং ১৭৫ গিগাওয়াট ক্ষমতার পুনর্নবীকরণ শক্তি উৎপাদনের পরিকল্পনার কথা জানান| তিনি বলেন, এটা বিশ্বের আবহাওয়া পরিবর্তন মোকাবিলার শ্রেষ্ঠ পন্থা|

প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের জন্য ৮০,০০০ কোটি টাকার যে প্যাকেজের ঘোষণা তিনি শ্রীনগরে দিয়েছেন, তা রাজ্যকে নতুন শক্তি যোগাবে এবং যুব-সম্প্রদায়ের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করবে|

SC/AD