Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রীদের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জম্মু-কাশ্মীরের রাজ্যপাল শ্রী এন এন ভোরা এবং মুখ্যমন্ত্রী শ্রীমতীমেহবুবা মুফতির সঙ্গেও কথা বলেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, “ভারতএই ধরনের কাপুরুষোচিত হামলা এবং ঘৃণার খারাপ চক্রান্তে কখনও ভেঙে পড়বে না।

জম্মু-কাশ্মীরেরএই হামলায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারালেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতদেরজন্য রইল আমার প্রার্থনা।

জম্মু-কাশ্মীরেশান্তিপূর্ণ অমরনাথ তীর্থযাত্রীদের ওপর নৃশংস হামলা বেদনা জানানোর ভাষা নেই।সকলেরই উচিৎ এই হামলাকে তীব্র নিন্দা করা। আমি জম্মু-কাশ্মীরের রাজ্যপাল ওমুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং সম্ভাব্য সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

PG/DM/ ..