Search

পিএমইন্ডিয়াপিএমইন্ডিয়া

সাম্প্রতিক সংবাদ

বিষয়টিকে সরাসরি পিআইবি থেকে নেওয়া হয়েছে

জয়পুর মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্বের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা


নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা জয়পুর মেট্রো দ্বিতীয় পর্বের অনুমোদন দিয়েছে। এটি প্রহ্লাদপুরা থেকে টোডি মোড় পর্যন্ত বিস্তৃত ৪১ কিলোমিটার দীর্ঘ একটি রূপান্তরমূলক উত্তর-দক্ষিণ করিডর এই প্রকল্পে ৩৬টি স্টেশন থাকবে। এর মোট প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৩,০৩৭.৬৬ কোটি টাকা। এই প্রকল্পটির রূপায়ণের দায়িত্ব রাজস্থান মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (আরএমআরসিএল)-এর। এটি ভারত সরকার ও রাজস্থান সরকার প্রকল্প ব্যয় সমানভাবে ভাগ করে নেবে।

দ্বিতীয় পর্বের এই করিডরটি সীতাপুরা শিল্প এলাকা, ভিকেআইএ, জয়পুর বিমানবন্দর, টঙ্ক রোড, এসএমএস হাসপাতাল ও স্টেডিয়াম, আম্বাবাড়ি এবং বিদ্যাধর নগরের মতো শহরের প্রধান গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করবে। বিমানবন্দর এলাকায় ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। এছাড়া, পরিকল্পিত ইন্টারচেঞ্জ এবং ফিডার ব্যবস্থার মাধ্যমে এটি বর্তমানে চালু থাকা প্রথম পর্বের সাথে সংযুক্ত হবে, যা সমগ্র শহর জুড়ে একটি সমন্বিত ও নিরবচ্ছিন্ন মেট্রো নেটওয়ার্ক নিশ্চিত করবে।

বর্তমানে, জয়পুর মেট্রোর প্রথম পর্বে ১১.৬৪ কিলোমিটার দীর্ঘ পথ রয়েছে। করিডরটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০,০০০ যাত্রী যাতায়াত করেন। দ্বিতীয় পর্ব চালু হওয়ার পর, মেট্রো নেটওয়ার্কে যাত্রী সংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতাও কমবে।  

 

SC/AB/SB