পিএমইন্ডিয়া
নয়াদিল্লি, ২৫ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থার সময় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবিচল থাকা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এই সময়কে ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন যে, এই সময়কালে অগণিত নাগরিক অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, যাঁরা নীরব থাকেননি এবং সংবিধানে নিহিত আদর্শগুলিকে ঊর্ধ্বে তুলে ধরেছিলেন।
সাংবিধানিক মূল্যবোধের প্রতি জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “সংবিধান ১৪০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের প্রতিফলন। এর মূল চেতনার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে ভারত তার গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করে চলেছে এবং ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
গণতন্ত্র, সংবিধান ও নাগরিকদের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে শ্রী মোদী একটি সংস্কৃত ‘সুভাষিতম’-ও তুলে ধরেন।
“स्वातन्त्र्यात् सुखमाप्नोति स्वातन्त्र्याल्लभते परम्।
स्वातन्त्र्यान्निर्वृत्तिं गच्छेत् स्वातन्त्र्यात् परमं पदम् ।।”
এক্স পোস্টে শ্রী মোদী বলেছেন,
“আজ আমরা তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, যাঁরা ভারতের ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় ‘জরুরি অবস্থা’র সময় অবিচলভাবে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করেছিলেন।
জরুরি অবস্থা ছিল আমাদের সংবিধানের ওপর এক সরাসরি আঘাত। সেই সময়ে নাগরিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল এবং রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সমাজকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল; পাশাপাশি আঘাত হানা হয়েছিল গণতন্ত্রের স্তম্ভস্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর।
একই সঙ্গে, এই সময়কাল অগণিত নাগরিকের অসাধারণ সাহসিকতাকেও সামনে নিয়ে এসেছিল, যাঁরা নীরব থাকেননি এবং আমাদের সংবিধানে নিহিত আদর্শগুলিকে সমুন্নত রেখেছিলেন।
আমাদের সবার কাছেই সংবিধান হল, ১৪০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষা, অধিকার ও কর্তব্যের মূর্ত প্রতীক। সাংবিধানিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। সংবিধানের মূল চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এমন এক ভারত গড়ে তুলব, যা ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
আজকের সংবিধান হত্যা দিবস আমাদের সেই অন্ধকার সময়ের কথা স্মরণ করিয়ে দেয়, যখন ভারতীয় গণতন্ত্রকে নির্মমভাবে পদদলিত করা হয়েছিল। এটি আমাদের গণতন্ত্র, সংবিধান এবং নাগরিক অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকতে অনুপ্রাণিত করে। আমরা জরুরি অবস্থার বিরোধিতাকারী সকল ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানাই।
स्वातन्त्र्यात् सुखमाप्नोति स्वातन्त्र्याल्लभते परम्।
स्वातन्त्र्यान्निर्वृत्तिं गच्छेत् स्वातन्त्र्यात् परमं पदम् ।।
#SamvidhanHatyaDiwas
SC/MP/SB
Today, we pay homage to all those who steadfastly defended democratic values during one of the darkest chapters in India’s history, the Emergency.
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
The Emergency was a direct assault on our Constitution. It witnessed the suspension of civil liberties, curbs on freedom of…
संविधान हत्या दिवस आज हमें उस काले दौर की याद दिला रहा है, जब भारतीय लोकतंत्र को बुरी तरह से कुचला गया था। यह हमें लोकतंत्र, संविधान और नागरिक अधिकारों की रक्षा के लिए हमेशा प्रतिबद्ध रहने को प्रेरित करता है। आपातकाल का विरोध करने वाली सभी विभूतियों को सादर नमन।
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
स्वातन्त्र्यात्… pic.twitter.com/hBr3DzrtsR